সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বাবুবাজার শাখা

প্রকাশঃ

নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর বাবুবাজার শাখা। ২৬ ডিসেম্বর বিকেলে বাবুবাজার শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চেস অপারেশন ডিভিশনের প্রধান নিজাম আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি কাজী কামাল উদ্দিন আহমেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণের আঞ্চলিক প্রধান মোঃ মেশকাত-উল-আনোয়ার খান। এসময় বাবুবাজার শাখার ব্যবস্থাপক, শাখাটির কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর বাবুবাজার শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বাবুবাজার শাখার নতুন ঠিকানা হলো- মোনা কমপ্লেক্স ভবন (৩য় তলা), ২১, আরমেনিয়ান স্ট্রিট, বাবুবাজার, ঢাকা।#

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ