বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২২-২৩ অর্থ বছরের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল বিভাগীয় মহাব্যবস্থাপকগণের ২০২২-২০২৩ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে কর্মপরিকল্পনা সংক্রান্ত পর্যালোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ১১ জানুয়ারী, ২০২৩ তারিখ রোজ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার ২০২২-২৩ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনসমূহ বিশদ পর্যালোচনা করেন এবং ঋণ বিতরণ, আদায় ও আমানত সংগ্রহের উপর বিশেষ গুরুত্বারোপ করে সকল লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানু ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ