সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৫৫তম সভা

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩৫৫তম সভা ০৮ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ ও জনাব আব্দুল করিম (নাজিম); পরিচালকবৃন্দ জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব আব্দুল হালিম, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মোঃ তৌহিদুর রহমান, জনাব এ. কে. আজাদ, জনাব মোহাম্মদ নাছির উদ্দিন খান, জনাব ফকির আখতারুজ্জামান, মিসেস তাহেরা ফারুক (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), মিসেস জেবুন নাহার ও জনাব ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক, জনাব কে. এ. এম. মাজেদুর রহমান ও জনাব নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ