এমটিবি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মধ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক, ঢাকা ১০০০-এর জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে (৪র্থ তলা) অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আব্দুর রউফ তালুকদার এবং বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব), লোকমান হোসেন মিয়ার উপস্থিতিতে, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং বিডার মহাপরিচালক, জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, বিডা ও এমটিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ