শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

আজ গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

প্রকাশঃ

পাইপলাইন স্থানান্তরের জন্য আজ মঙ্গলবার (৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে। সোমবার (৮ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন স্থানান্তরের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা খিলক্ষেত, জোয়ারসাহারা, নামাপাড়া, বারিধারা, গুলশান ও বসুন্ধরাসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

একই সময় কুড়িল বিশ্বরোড-সংলগ্ন দুটি সিএনজি স্টেশন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস, সোনারগাঁও হোটেলের ক্যাটারিং ও এভারকেয়ার হাসপাতালে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ