আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না

প্রকাশঃ

পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য টঙ্গীর বেশ কিছু এলাকায় আজ (৬ জুলােই) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল (৫ জুলাই) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা টঙ্গীর বিসিক ও তদসংলগ্ন এলাকায় এবং চেরাগ আলী চৌরাস্তা হতে ভাদাম গামী সড়কের উভয়পাশে সকল গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ