অগ্রণী ব্যাংকে ক্রেডিট অপারেশন ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ক্রেডিট অপারেশন ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ২৩ জুলাই ২০২৩ সকালে এবিটিআই-এ অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

এসময় তিনি সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ নতুন নতুন উদ্যোক্তা তৈরি, ঋণ বিতরণ এবং ঋণ আদায়ের উপর প্রশিক্ষণার্থীদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক। উপমহাব্যবস্থাপক ও এবিটিআই-এর পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন শাখার ৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ