Home কর্পোরেট সংবাদ “ভরসার নতুন জানালা” কার্যক্রমের আওতায় চট্টগ্রামের কৃষি উদ্যোক্তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

“ভরসার নতুন জানালা” কার্যক্রমের আওতায় চট্টগ্রামের কৃষি উদ্যোক্তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

“ভরসার নতুন জানালা” কার্যক্রমের আওতায় চট্টগ্রামের কৃষি উদ্যোক্তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ “ভরসার নতুন জানালা” এর আওতায় গত ০৫ আগস্ট ২০২৩ তারিখে চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে কৃষি উদ্যোক্তাদের জন্য এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিই্ও আরিফ কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিএম জহুরুল হুদা, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম; রেজাউল করিম সিদ্দিক, উপস্থাপক মাটি ও মানুষ, বিটিভি সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেন, একজন সফল উদ্যোক্তা সবসময় পরিবর্তনের জন্য কাজ করে, সুযোগের অনুসন্ধান করে এবং প্রতিটি সুযোগকে কাজে লাগায়। তাই কৃষি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ও তাদের দক্ষতা বাড়াতে ইউসিবি কাজ করছে। সামগ্রিকভাবে কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা বাড়াতে এখন কৃষি উদ্যোক্তা তৈরি ও তাদের উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিই্ও আরিফ কাদরী বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কৃষি ও কৃষকবান্ধব ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ এবং কৃষি প্রণোদনা সহায়তা প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার লক্ষ্যে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় প্রায় সাড়ে ১২ হাজার কৃষি উদ্যোক্তার প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। আমরা নানাভাবে চেষ্টা করছি কৃষি ও কৃষকের পাশে দাঁড়াতে।

উল্লেখ্য, ইউসিবির কৃষি-সহায়তা প্রকল্প ‘ভরসার নতুন জানালা’-র আওতায়-সঠিক কৃষি ও খাদ্য উদ্যোক্তা চিহ্নিত করে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান, ৬৪ জেলার প্রায় সকল উপজেলা থেকে ২৫জন করে নিয়ে মোট প্রায় ১৩,০০০ জন কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদন, ৫০টি মডেল উপজেলার প্রতিটিতে ৬০জন কৃষি উদ্যোক্তার সমন্বয়ে জলবায়ু-সহায়ক শস্য উৎপাদন ও কৃষি যান্ত্রিকীকরণ সুবিধা সম্প্রসারণে ভূমিকা পালন, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা প্রদানসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here