মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংকের সিলেট অঞ্চলের “ম্যানেজারস’ মিটিং”

প্রকাশঃ

যমুনা ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের “ম্যানেজারস’ মিটিং” অনুষ্ঠিত হলো সিলেটের একটি অভিজাত হোটেলে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রেদোয়ান-উল করিম আনসারী, মোঃ ইসমাইল হোসেন সিরাজী ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুর রহমান সরকার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট অঞ্চলের সকল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মিটিং এ ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ