যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশঃ

সম্প্রতি রাজধানী ঢাকার ধানমণ্ডিতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজ। যেখানে বিএসসি বেসিক এবং পোস্ট বেসিক নারী ও পুরুষদের নার্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি।

সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় ব্যাংকের উর্দ্বতন কর্মকর্তাগণ এবং নার্সিং কলেজের সকল প্রশিক্ষনার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এখানে অল্প খরচে শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে চাকরির বিশেষ ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ