যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

প্রকাশঃ

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধি মেধাবী ছাত্র-ছাত্রী এবং যমুনা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি. এর সম্মানিত চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক বৃন্দ। সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ