মেঘনা ব্যাংক এবং এয়ার অ্যাস্ট্রার মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

প্রকাশঃ

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি এবং এয়ার অ্যাস্ট্রা’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-০১, ঢাকায়। প্রসঙ্গত: এয়ার অ্যাস্ট্রা একটি স্বনামধন্য ব্যক্তি মালিকানাধীন যাত্রীবাহী এয়ারলাইন্স।

এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে মেঘনা ব্যাংকের সকল কার্ডধারীরা এয়ার অ্যাস্ট্রা’র যে কোনো ফিজিক্যাল আউটলেটে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বুকিং করার সময় বিমান টিকিটের মূল ভাড়ার উপর ১০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ট্রেজারি জনাব মোঃ ছাদেকুর রহমান এবং এয়ার অ্যাস্ট্রা’র হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস জনাব মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকে’র হেড অফ কার্ডস এন্ড এসভিপি জনাব জিশান আহাম্মদ, হেড অফ অ্যালায়েন্স জনাব সুলতানুল আরেফীন সানি, এয়ার অ্যাস্ট্রার অ্যাসিসটেন্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) জনাব খন্দকার আরিফ উল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ