এক্সিম ব্যাংকে ৪৫০ কোটি টাকার খেলাপী বিনিয়োগ আদায়

প্রকাশঃ

গত সেপ্টেম্বর মাসে এক্সিম ব্যাংকের দীর্ঘদিনের অনাদায়ী ৪৫০ কোটি টাকার খেলাপী বিনিয়োগ আদায় হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন। আজ (অক্টোবর ৩, ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ে মোঃ নজরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২০৩তম সভায় তিনি এই তথ্য জানান। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম এবং খন্দকার মামুন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ