শাহ্জালাল ইসলামী ব্যাংক এর প্রবেশনারী অফিসারদের ৩৩তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ট্রেনিং একাডেমীতে ব্যাংকে নবনিযুক্ত ৩২ জন প্রবেশনারী অফিসারদের জন্য ৩৩ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব এম. আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ এবং পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মানব সম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমি এর প্রধান (চলতি দায়িত্ব) জনাব এ. কে. এম. হাসান রহিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি’র ফ্যাকাল্টি মেম্বার ড. মোঃ মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ