সোনালী ব্যাংক এর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন রংপুরে অনুষ্ঠিত

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস রংপুর ও দিনাজপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজারদের অংশগ্রহণে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২২ ফেব্রুয়ারি, শনিবার অনুষ্ঠিত হয়েছে।

শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে জিএম অফিস রংপুর ও দিনাজপুর আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

জিএম অফিস রংপুরের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানোজার মো. আলী আশরাফ আবু তাহের এবং জিএম অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ