অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেবাগ্রহীতাদের বিবিধ ফি ও চার্জ আদায়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারক স্বক্ষর হয়েছে। বুধবার (৪ নভেম্বর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিকের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর ও হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খান। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক প্রকৌশলী ফরিদ আহাম্মদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ