বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে চর আলেকজান্ডারে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করছে এমটিবি ফাউন্ডেশন

প্রকাশঃ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এবং এ বছরের প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণের অবসান” উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডারের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জলতরঙ্গ’ প্রকল্পের অধীনে একটি আধুনিক ওয়াটার অ্যাক্সেস হাব ও স্যানিটেশন সুবিধা চালু করেছে।

এই ওয়াটার অ্যাক্সেস হাবটি চরাঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করবে এবং স্যানিটেশন সুবিধাগুলো সেই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর আত্মমর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ৩, ৬ ও ১৫ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চর আলেকজান্ডার অঞ্চলের দীর্ঘদিনের নিরাপদ পানি ও স্যানিটেশনের সংকট নিরসনে এই প্রকল্পটি একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান প্রদান করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগী, গোলাম রাব্বানী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ