মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

এক্সিম ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ

সর্বজনীন পেনশন স্কিমগুলোর রেজিস্ট্রেশন ফিস ও মাসিক কিস্তি সংগ্রহের লক্ষ্যে এক্সিম ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ । আজ (জুলাই ১৪, ২০২৫) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এবং সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান ।

এই চুক্তি স্বাক্ষরের ফলে সর্বজনীন পেনশন স্কিমগুলোর রেজিস্ট্রেশন ফিস ও মাসিক কিস্তি এক্সিম ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং প্রবাসী বাংলাদেশীরা এক্সিম ব্যাংকের এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে জমা দিতে পারবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ