শুক্রবার, ২২শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক এর সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

জনতা ব্যাংক পিএলসি’র সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ১৭ জুলাই’২৫ বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল আলম। সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সিলেট বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ পরিশোধের মানসিকতা আছে কি-না, তা দেখে ভাল গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করার নির্দেশনা দেন।

এছাড়া গ্রাম থেকে টাকা সংগ্রহ করে হেড অফিসে না পাঠিয়ে, যেখানকার আমানত সেখানেই বিনিয়োগ করার পরামর্শ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ