সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের পদত্যাগ

প্রকাশঃ

সাউথইস্ট ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। গত ২৮ জুলাই, ২০২৫ অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের ৪ মে, নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিলো ব্যাংকের পরিচালনা পর্ষদ। যা আগামী ৪ আগস্ট পর্যন্ত কার্যকর ছিলো। এই সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী।

এর আগে ২০২৩ সালের ৫ এপ্রিল, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। এই নিয়োগের আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ