শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

এবি ব্যাংক পিএলসি. এবং ফিল্পস লিমিটেড-এর মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

এবি ব্যাংক পিএলসি. এবং ফিল্পস লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে এবি ব্যাংক তার গ্রাহকদের ডিজিটাল ঋণ সুবিধা প্রদান করবে, যা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং পরিধি প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান এবং ফিল্পস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব বিশ্বাস ধাকাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম, জনাব জেড এম বাবর খান এবং জনাব মহাদেব সরকার, এফসিএ।

ফিল্পস লিমিটেডের প্রতিনিধিত্বকারী, জনাব ঋষিকেশ নেপাল, চিফ পার্টনারশিপ অফিসার; জনাব অভিষেক ছেত্রী, চিফ স্টাফ অফিসার এবং জনাব তুষার হাসান, কান্ট্রি ম্যানেজার-বাংলাদেশ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ