শুক্রবার, ১লা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও জেবিএস হোল্ডিংস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেবিএস হোল্ডিংস লিমিটেডের করপোরেট অফিসে।

এই চুক্তির মাধ্যমে জেবিএস হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা এখন থেকে আকর্ষণীয় সুদে এবং দ্রুততম প্রসেসিং সুবিধাসহ এমটিবি হোম লোন গ্রহণ করতে পারবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আব্দুল হক উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ