শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

হজযাত্রীদের সেবায় ইউসিবির হজ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি সিলেটের একটি হোটেলে হজ এজেন্সি সম্মেলনের আয়োজন করে। হজযাত্রীদের আরও উন্নত ও সহজসাধ্য সেবা নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস। তিনি বলেন, ‘হজযাত্রীদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী আর্থিক সমাধান ও সর্বোত্তম সেবা প্রদানে ইউসিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সিলেট জোনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদিরসহ ইউসিবি ও হাব-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেট অঞ্চলসহ ইউসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় শীর্ষস্থানীয় হজ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে এই সম্মেলন পারস্পরিক সহযোগিতা জোরদারের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে এর মাধ্যমে ভবিষ্যতে হজযাত্রীরা আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত সেবা পাবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ