রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ. এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং স্পেন ভিত্তিক ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ. এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান সভাপতিত্ব করেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগ এর উপমহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান এবং ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ. এর পক্ষে রিপ্রেজেন্টিটিভ-এশিয়া সাজিদ মওলা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং স্পেনসহ আমেরিকা ও ল্যাটিন আমেরিকা ভিত্তিক রেমিট্যান্স সেবা সহজ ও কার্যকর হবে। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ