সোমবার, ৪ঠা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

কমিউনিটি ব্যাংক এর মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

প্রকাশঃ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়।

ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো. মজিদ আলী বিপিএম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত। চুক্তি স্বাক্ষর শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মো. মজিদ আলী বিপিএম ট্রাফিক মামলার ফাইন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি, ডিসি (হেডকোয়ার্টার্স), রংপুর মেট্রোপলিটন পুলিশ; জনাব মো. তোফায়েল আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি, ডিসি (ক্রাইম), রংপুর মেট্রোপলিটন পুলিশ; কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান; রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক জনাব মোঃ মুনির উদ্দিন; রংপুর সদর সাব ব্রাঞ্চের ইনচার্জ জনাব মো. নুরুল ইসলামসহ উর্ব্ধতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ