শনিবার, ২রা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক এর অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন চট্টগ্রামে অনুষ্ঠিত

প্রকাশঃ

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগীয় অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের আগে জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ-চট্টগ্রামে ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালানা করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ পরিশোধের মানসিকতা আছে কি-না, তা দেখে ভাল গ্রাহকদের মাঝে ঋণ বিতরণের নির্দেশনা দেন। এছাড়া সংগ্রহকৃত এলাকার আমানত সেখানেই তা বিনিয়োগ করার পরামর্শ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ