রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

প্রকাশঃ

২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর পরিচালক জনাব আ.ন.ম. মঈনুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইউনুছ ও ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জনাব মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর যুগ্ম পরিচালক জনাবা মাহমুদা হক ও উপপরিচালক জনাব রবিন চন্দ্র পাল সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচকবৃন্দ ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও জনাব এম. এম. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪১টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের প্রায় এক হাজার জন কর্মকর্তা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি জনাব মোহাম্মদ আবু ছায়েম।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ