রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

কমিউনিটি ব্যাংক এর মাধ্যমে রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

প্রকাশঃ

রাজশাহীতে ট্রাফিক মামলার জরিমানা আদায় আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর শেষে বিনিময় করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

এখন থেকে নগদ অর্থের পাশাপাশি কমিউনিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশের মাধ্যমে জরিমানা প্রদান করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ড জনাব জাহির আহমেদ; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ