সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক- এ নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক যোগদান করেছেন

প্রকাশঃ

জনাব মোমতাজুল করিম এন আহমেদ ৭ অক্টোবর ২০২৫ তারিখে মেঘনা ব্যাংক পিএলসি-তে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় ও বহুজাতিক ব্যাংক কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যাংকার ।

জনাব আহমেদ তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (HSBC)-এ এবং পরবর্তীতে এনআরবি ব্যাংক পিএলসি-তে কর্মরত ছিলেন । সর্বশেষ তিনি ব্যাংক আলফালাহ লিমিটেড, বাংলাদেশ-এর কর্পোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

কর্পোরেট ব্যাংকিং, এসএমই ও কৃষি ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি তিনি সাইবার নিরাপত্তা ও ট্রেড-বেসড মানি লন্ডারিং প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং-এ মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন । এছাড়াও তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা এবং সার্টিফিকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ