শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংক ও এনসিসি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি)। সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে এনসিসি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশন কিস্তি এবং বিভিন্ন সেবার বিপরীতে নির্ধারিত ফি-চার্জ আদায়ে দুই ব্যাংকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ১২ অক্টোবর রবিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ