এক্সিম ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১৩২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যপক ড. আবু নোমান মোঃ রফিকুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, মুফতী মুঈনুল ইসলাম, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ্ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন সংক্রান্ত বিষয়াবলী বিস্তারিত আলোচনা করে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

