শুক্রবার, ৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সিটি ব্যাংক ও মাস্টারকার্ডের উদ্যোগে ‘এক্সক্লুসিভ ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড’ উদ্বোধন

প্রকাশঃ

সিটি ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে বাংলাদেশে উদ্বোধন করেছে এক্সক্লুসিভ সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড, যা দেশের প্রিমিয়াম ব্যাংকিংয়ে নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডে রয়েছে অসাধারণ জীবনযাত্রা-সংক্রান্ত সুবিধা, ব্যক্তিগতভাবে উপযোগী সেবা এবং বিশ্বব্যাপী অতুলনীয় প্রবেশাধিকারের সুযোগ।

সোমবার (২৪ নভেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই কার্ডের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও জনাব মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার জনাব কাজী আজিজুর রহমান, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জনাব গৌতম আগারওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ