রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

কমিউনিটি ব্যাংক ও মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. ও মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি সম্প্রতি কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এর নেতৃত্বে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।

কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস জাহির আহমেদ এবং মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ও চিফ ফিনান্সিয়াল অফিসার গাজী ইমাদ উদ্দিন মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস রেক্সি ডমিনিক গোমেজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং স্টেকহোল্ডাররা মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডে সারা বছর জুড়ে রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০% পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

গ্রাহকদের উন্নতমানের লাইফস্টাইল সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে এই ব্যবসায়ীক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ