সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

অনলাইনে টিকিট ফি আদায়ে নভোথিয়েটার ও সোনালী ব্যাংকের চুক্তি

প্রকাশঃ

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের থেকে টিকিটের মূল্য আদায়ে নভোথিয়েটারের সাথে চুক্তি করেছে সোনালী ব্যাংক পিএলসি। ৭ ডিসেম্বর রবিবার নভোথিয়েটারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও নভোথিয়েটারের পরিচালক নায়মা ইয়াসমীন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নভোথিয়েটারের মহাপরিচালক জনাব মোঃ শাওগাতুল আলম, পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শফিউল আজমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ