রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল ০৮ মার্চ ২০২৬ তারিখে বিকাল ৩:০০টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপি। অনুষ্ঠানে সভাপত্বিত করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

এসময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপগণ, জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন, অন্যতম সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ