বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি- ৯৮৫, সিবিএ ও জাতীয়তাবাদী ফোরাম এর যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির আওতায় ব্যাংকের প্রধান কার্যালয়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তাঁর দেশে প্রত্যাবর্তনের তাৎপর্যপূর্ণ মুহূর্তটি সরাসরি প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমবেতভাবে অংশগ্রহণ করেন। এসময় ৫০০ পেইজ এর একটি মন্তব্য বই এ কর্মকর্তা/কর্মচারীগণের মন্তব্য সংরক্ষণ করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি- ৯৮৫, সিবিএ ও জাতীয়তাবাদী ফোরাম এর নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রত্যাবর্তন গণতান্ত্রিক ধারার বিকাশ ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তারা আশা প্রকাশ করেন যে, তারেক রহমান-এর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। এসময় জাতীয়তাবাদী ফোরাম এর প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মোঃ জাহিদ হোসেন, অন্যতম সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি- ৯৮৫, সিবিএ এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি- ৯৮৫, সিবিএ ও জাতীয়তাবাদী ফোরাম এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে ব্যাতিক্রম কর্মসূচি
- ট্যাগ
- বাংলাদেশ কৃষি ব্যাংক

