বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জনতা ব্যাংকে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশঃ

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ০১ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের নামাজঘরে বাদ আসর বিশেষ দোয়া দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, পরিচালক মোঃ ওবায়দুল হক, এমডি মোঃ মজিবর রহমান, ডিএমডি মোঃ ফয়েজ আলম ও কাজী আব্দুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাক মোস্তাফিজুল করিম মজুমদার, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস খানসহ প্রধান কার্যালয়ের জিএম ও ডিজিএমবৃন্দ এবং সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, অফিসার সংগঠন ও অন্যান্য ব্যাংকের সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ