রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগদান করলেন মেজর সরকার তারেক আহমেদ (অবঃ)

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকি ব্যবস্থাপনা ও কৌশলগত নিরাপত্তা পরিকল্পনাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে অভিজ্ঞ নিরাপত্তা ও ব্যাংকিং খাতের পেশাজীবী মেজর সরকার তারেক আহমেদ (অবঃ) বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রধান নিরাপত্তা উপদেষ্টা পদে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে যোগদান করেছেন।

মেজর সরকার তারেক আহমেদ (অবঃ) বাংলাদেশ সেনাবাহিনীতে ২৮ তম বিএমএ লং কোর্সে যোগদান করেন। তিনি রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্ট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং ২০১০ সালে ব্যক্তিগত কারনে অবসর গ্রহণ করেন।

তিনি ইতোপূর্বে রূপালী ব্যাংক পিএলসি, সোনালি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-তে প্রধান নিরাপত্তা কর্মকর্তা (Chief Security Officer–CSO) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি-তে সিনিয়র ম্যানেজার হিসেবে লিগ্যাল সাপোর্ট, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (SAM), ব্রাঞ্চ রিস্ক ম্যানেজমেন্ট এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দায়িত্ব পালন করেন।

মেজর সরকার তারেক আহমেদ রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি আইপিএম, ঢাকা থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় (HRM) পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ