শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ সিবিএস আপগ্রেডেশনের পর শাখাভিত্তিক লেনদেন শুরু ৫ ফেব্রুয়ারি

প্রকাশঃ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর ৫ ফেব্রুয়ারি, ২০২৬ বৃহস্পতিবার থেকে শুধুমাত্র নগদ লেনদেন ও শাখাভিত্তিক ব্যাংকিং সেবা পুনরায় চালু হবে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা এবং গ্রাহকদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন করা হয়েছে।

ব্যাংকিং খাতে চলমান প্রযুক্তিনির্ভর রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে সিবিএস আপগ্রেডেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামো আরও শক্তিশালী এবং ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ গত ৩০ জানুয়ারি, ২০২৬ সিবিএস আপগ্রেডেশনের কার্যক্রম শুরু হয়। সিস্টেম আপগ্রেডেশন চলাকালে গ্রাহকদের আর্থিক তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সাইবার সিকিউরিটি ও ডাটা সুরক্ষা নীতিমালা অনুসরণ করে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের ফলে ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ, নিরাপদ ও গ্রাহকবান্ধব হয়েছে। একই সঙ্গে লেনদেনের গতি বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত সম্ভব হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ