শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাহারবাটি বাজার উপশাখার উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশঃ

গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর অঞ্চলের গাংনী শাখার অধীন সাহারবাটি বাজার উপশাখা ৬ এপ্রিল ২০২৬ তারিখে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাহারবাটি বাজার উপশাখার কার্যক্রম চালুর মাধ্যমে স্থানীয় কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকগণ রেমিট্যান্স সেবাসহ এবং অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন, যা এলাকার সার্বিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং ব্যাংকের কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রহলাদ কুমার হোড়। উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে প্রথম দিনেই এই উপশাখায় ৭০ লক্ষ টাকা আমানত সংগ্রহ এবং ২২ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপশাখা উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি সাহারবাটি বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ