শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বরিশালে অডিট ও অর্থঋণ মামলা বিষয়ক সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অডিট আপত্তি ও নিষ্পত্তির পদ্ধতি এবং অর্থঋণ মামলা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস বরিশালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জিএম অফিস বরিশাল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ।

জিএম অফিস বরিশালের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের ও বাণিজ্যিক অডিট অধিদপ্তর খুলনার উপপরিচালক নাসিফ কবির। অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, বরিশাল বিভাগীয় রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগীয় নির্বাহীবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ