শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক পিএলসি. কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ করবে

প্রকাশঃ

সম্প্রতি, ডিজিটাল সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং কুইন্স নার্সিং কলেজের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে কুইন্স নার্সিং কলেজের শিক্ষার্থীরা মেঘনা ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মেঘনা পে’ (গবমযহধচধু)-এর মাধ্যমে যেকোনো স্থান থেকে দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে তাদের সকল প্রকার ফি পরিশোধ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং কুইন্স নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম।

এই উদ্যোগ কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও আরও সহজতর করবে, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করবে একটি নির্বিঘ্ন ও ঝামেলাহীন লেনদেনের অভিজ্ঞতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমান, চিফ ডিজিটাল অফিসার মুজতানিবুল আহমেদ, হেড অব রিটেইল সামিউল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ