শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপন

প্রকাশঃ

‘বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাস এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের আওতায় তিনটি ‘ওয়াটার অ্যাক্সেস হাব’ উদ্বোধন করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে বিরাজমান নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট নিরসনের মাধ্যমে এলাকার বৃহৎ একটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। এর মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩ এবং ৬ অর্জনে কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘জল তরঙ্গ’ প্রকল্পটি এমটিবি ফাউন্ডেশনের একটি WASH (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) উদ্যোগ, যা বিশ্ব পানি দিবসের চেতনাকে ধারণ করে সচেতনতাকে তৃণমূল পর্যায়ে বাস্তব ও কার্যকর উদ্যোগে রূপান্তরের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনয়নে ভূমিকা রাখছে। এমটিবি ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে এ ধরনের প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ পানির নির্ভরযোগ্য প্রাপ্যতা এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি, পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগী, নাজমুস সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন শেফার্ডস বাংলাদেশ-এর পরিচালক, ওয়াহিদুল ইসলাম সিকদারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ