শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

প্রকাশঃ

ব্যাংকার্স ক্লাব রাজশাহী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সিটি ব্যাংককে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। টসে জিতে এনআরবিসি ব্যাংক প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান করতে সক্ষম হয়। জবাবে ৮১ রান করে অলআউট হয় সিটি ব্যাংক। এ জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল এনআরবিসি ব্যাংক। ফাইনাল ম্যাচে ব্যক্তিগতভাবে ১৪ রান এবং ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এনআরবিসি ব্যাংকের রাজশাহী দলের অলরাউন্ডার মো. মেহেদী হাসান আবীর।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত ফাইনাল ম্যাচের বিজয়ী দল এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ব্যাংকার্স ক্লাব রাজশাহীর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড ১) আমজাদ হোসেন খান। বাংলাদেশ বাংক রাজশাহী অফিসের পরিচালক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. অরুপ হায়দার, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এনআরবিসি ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, রাজশাহী শাখার ব্যবস্থাপক আইজ্যাক নিউটন, ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হাবীবসহ বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ