মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মার্কেন্টাইল ব্যাংক এর অনুদানে বাকৃবি’তে কৃষি গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র অংশীদারত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে গত ২৫ এপ্রিল (শনিবার) “কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর ক্ষয়ক্ষতি হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম উদ্ভাবন” গবেষণা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১ কোটি ৬০ লক্ষ টাকা অনুদানে পরিচালিত এই গবেষণা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে গবেষণার ফলাফল ও প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা ড. তাপস চন্দ্র পাল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রিসিশন এগ্রিকালচার ও টেকনিক্যাল স্পেশালিষ্ট অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষি উদ্যোক্তা, গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধ্যাপকবৃন্দ, কৃষি বিজ্ঞানী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে মোট ১৯টি ড্রায়ার তৈরি করা হয়েছে, যার মধ্যে ১০টি ড্রায়ার ইতোমধ্যে কক্সবাজার, পটুয়াখালী, সাতক্ষীরা, টাঙ্গাইল, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ব্যবহারকারী পর্যায়ে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ০৩টি ড্রায়ার প্রকল্পের গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে এবং ০৬টি ড্রায়ার ব্যবহারকারী পর্যায়ে বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ