শুক্রবার, ১লা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান

প্রকাশঃ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে আজ ২৯ এপ্রিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও সভায় দেশের ব্যবসায়িক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখা হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে তিনি কর প্রশাসনের আধুনিকায়ন ও হয়রানিমুক্ত সেবা প্রদানের আহ্বান জানান। তিনি এনবিআর এ রিহ্যাব এর পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনা অনুযায়ী নিবন্ধন ব্যয় কমানোর কথা বলেন। সঠিক ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা দেশের রাজস্ব ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, কর নীতি সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আহরণ আরও গতিশীল হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ