শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকে এন্টি মানি লন্ডারিং বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

সম্প্রতি জনতা ব্যাংক পিএলসিতে এন্টি মানি লন্ডারিং বিষয়ে এক ভার্চুয়াল সম্মেলন ব্যামেলকো (BAMLCO) অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। ব্যাংকের জিএম এবং চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ সাফায়েত হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মোঃ হাফিজুর রহমানসহ দেশব্যাপী ৯২৫টি শাখার এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, ১৩ জন বিভাগীয় কমপ্লায়েন্স অফিসার, ৫২ জন এরিয়া কমপ্লায়েন্স অফিসার এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। আলোচনায় অর্থপাচার প্রতিরোধে ঝুঁকিভিত্তিক টেকসই ও সময়োপযোগী কমপ্লায়েন্স কাঠামোর যথাযথ পরিপালনের উপর গুরুত্বারোপ করা হয়। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দৃঢ় ও কাযকর পদক্ষেপ গ্রহনে সকলকে সচেতন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ