টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল (আইভি)-এর মধ্যে ‘পার্টনারিং ফর আ সাসটেইনেবল এনজেডসিই (নেট জিরো কার্বন এমিশন) ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উদ্যোক্তারা পরিবেশবান্ধব আর্থিক ও প্রযুক্তিগত সেবা সহজে পাবেন। পাশাপাশি শিল্পখাতে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ইউসিবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) নাবিল মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ।
অন্যদিকে, আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা হাভিয়ের বার্নাল দিয়োনিস এবং ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল কাবায়েরো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো: মাসুদ রানা।
এ ছাড়া অনুষ্ঠানে আইটিএক্স ট্রেডিং এসএ-এর কান্ট্রি হেড হাভিয়ের কার্লোস সানতোনহা ওলসিনাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ বাংলাদেশের শিল্পখাতে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থায়নের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

