সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ-এর চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সকল কার্ডহোল্ডার (ইএমআই সুবিধাসহ) এবং তাদের নির্ভরশীল পরিবার সদস্যগণ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আমদাদুল হক ও বাচ্চু শেখ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার।

হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মোঃ নাছির উদ্দিন, হেড অব মার্কেটিং হাদিউল করিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ মোঃ মূসা আলী এবং এক্সিকিউটিভ-কর্পোরেট মার্কেটিং মোঃ রাইসূল ইসলাম।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক স্বাস্থ্যসেবা ও ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ও সহজতর সেবা নিশ্চিত করবে। এছাড়া আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সারা দেশে তাদের শাখাসমূহের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন কালেকশন সার্ভিস প্রদান করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ