মেঘনা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের আওতাধীন ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং এফএসএফডিসিএমএসএমই রিফাইন্যান্সিং স্কিমে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা আরও সম্প্রসারিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের ঢাকাস্থ মূল ভবনের জাহাঙ্গীর হলে অনুষ্ঠিত হয়।
এই স্কিমের আওতায় সিএমএসএমই গ্রাহকরা বছরে ৭ শতাংশ কনসেশনাল সুদহারে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ সৃষ্টি করবে।
এই উদ্যোগটি ক্লাস্টারভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করবে, যা দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

